ঢাকা, ২৫ জানুয়ারী: পুলিশের নতুন মহাপরিদর্শক হলেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন তিনি। আজ বৃহস্পতিবার সকালে এবিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, এই নিয়োগ আদেশ কার্যকর হবে ৩১ জানুয়ারি। আর সেদিনই শেষ হচ্ছে বর্তমান আইজিপি একেএম শহীদুল হকের চাকরির মেয়াদ। ১৯৮৬ সালে পুলিশে যোগ দেন জাবেদ। সেবার সম্মিলিত মেধা তালিকায় তার অবস্থান ছিলো চতুর্থ এবং পুলিশে নিয়োগের হন প্রথম।
এসবি প্রধান হিসেবে টানা ৯ বছর ধরে দায়িত্ব পালন করছেন তিনি। বঙ্গবন্ধুর জেলজীবনের ওপর লেখা গ্রন্থ ‘কারাগারে রোজনামচা’র নানা তথ্যপ্রমাণ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। বাড়ি চাঁদপুর সদরে।