• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় অাটক

ঢাকা, ৩০ জানুয়ারি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে রাজধানীর গুলশান এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে গুলশান পুলিশ প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, গুলশান কার্যালয় থেকে বের হওয়ার পর গয়েশ্বরকে আটক করে ডিবি পুলিশ।
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে অংশ নেন গয়েশ্বর চন্দ্র রায়। বৈঠক শেষে বের হওয়ার পর গুলশান এলাকা থেকেই আটক করা হয় তাঁকে। 
তবে এ ব্যাপারে গুলশান থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান, তারা এ বিষয়ে কিছু শোনেননি। ওই সময়ের পর থেকে গয়েশ্বর রায়ের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
এদিন বিকেলে খালেদা জিয়া আদালত থেকে ফেরার সময় বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছিল। তাতে বিএনপিকর্মীদের পিটুনিতে আহত হন কয়েকজন পুলিশ সদস্য, ভাংচুর হয় পুলিশের গাড়ি ও অস্ত্র। তার কয়েক ঘণ্টার মধ্যে গয়েশ্বরকে আটকের খবর এল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ