• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে ট্রাক্টর উল্টে ইঞ্জিনের চাপায় চালক নিহত

দিনাজপুর ও চিরিরবন্দর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টর উল্টে ইঞ্জিনের চাপায় চালক শাহিনুর ইসলাম শাহিন নিহত হয়েছে ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় চিরিরবন্দর উপজেলার আন্ধারমুহা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা।নিহত শাহিন চিরিরবন্দর উপজেলার নান্দেড়াই গ্রামের আমির আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে ড্রাইভার শাহিন ইটভাটায় মাটি সরবরাহের জন্য ট্রাক্টর নিয়ে আন্ধারমুহা খাড়ির পাড়ে যাচ্ছিলেন। এসময় মোড়ে ঘুরতে গিয়ে ট্রাক্টর উল্টে ইঞ্জিনের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই নিহত হয় তিনি।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম জানান, শাহিনের লাশ উদ্ধার করে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ