• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে বেড়েছে শীতের তীব্রতা

সিসি নিউজ, ৫ ফেব্রুয়ারী: নীলফামারীতে বেড়েছে শীতের প্রকোপ। কুয়াশার সঙ্গে হিমেল বাতাস, দুর্ভোগ বাড়িয়েছে শ্রমজীবী মানুষের। গত ৩ দিন থেকে দুপুর পর্যন্ত দেখা যাচ্ছে না সূর্যের মুখ।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, সৈয়দপুরে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল রোববারের চেয়ে তাপমাত্রা শুন‌্য দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস কমে গেছে। ঘন কুয়াশা আর ঠান্ডায় ব্যাহত হচ্ছে বোরো রোপন ও কৃষি জমি তৈরির কাজ। নষ্ট হচ্ছে বোরোর বীজতলা। একটানা কুয়াশার কারণে, আলু ক্ষেতে দেখা দিয়েছে ছত্রাক সংক্রমণ।
এদিকে ঘন কুয়াশায় ঢাকা-সৈয়দপুর রুটে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৪ ঘন্টা পর আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এই রুটে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। রাতের ট্রেন ২ থেকে ৩ ঘণ্টা এবং নৈশ কোচগুলো ৫ থেকে ৬ ঘণ্টা দেরিতে ছেড়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ