• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সারা দেশে সতর্ক পুলিশ

সিসি নিউজ, ৬ ফেব্রুয়ারী: আর মাত্র একদিন বাকি। আগামী বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে। ওই রায়কে কেন্দ্র করে বিএনপি যাতে দেশে কোনো ধরনের নাশকতা সৃষ্টি না করতে না-পারে, সেজন্য সারা দেশে সতর্ক রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে। পুরনো ঢাকার বকশীবাজারে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করবেন। ওই রায়কে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃস্টি করতে পারে বিএনপি এবং দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা – এমনটাই ধারণা করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে কোথাও যেন কোনো প্রকার নাশকতার ঘটনা না ঘটে সে জন্য এসপিদের (পুলিশ সুপার) সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি পুলিশ সুপারদের কাছে পাঠানো এক চিঠিতে পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক করণীয় কী, সে বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলেও ওই চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সব ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধে ওই চিঠিতে পুলিশ সুপারদের পরামর্শ দিয়ে তাদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। এজন্য আগে থেকেই তাদের নিজ নিজ এলাকার গুরুত্বপূর্ণ সড়কের প্রবেশমুখে তল্লাশি চৌকি বসিয়ে তল্লাশি করার নির্দেশ দেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার ও পুলিশ সদস্যদের দলগতভাবে থাকার নির্দেশ দেয়া হয়েছে। কেউ যেন একা একা অভিযানে না যায়, সে বিষয়েও জোর দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ