• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৬৭ জন আটক

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: ৮ ফেব্রুয়ারী বিএনপি’র চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে নাশকতার আশংকায় কুড়িগ্রামে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীসহ ৬৭ জনকে আটক করেছে পুলিশ।
বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীর মধ্যে ১৮ জন বিএনপি ও ২ জন জামায়াতের নেতাকর্মী বলে জানায় পুলিশ।
কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয় সুত্রে জানা গেছে, সোমবার সন্ধা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ৯ উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীসহ ৬৭ জনকে আটক করা হয়েছে।
এরমধ্যে সদর উপজেলায় থানা আমির হাবিবুর রহমানসহ জামায়াতের ২ জন ও বিএনপি’র একজনকে, ফুলবাড়ি উপজেলায় উপজেলা বিএনপি’র যুগ্মসাধারণ সম্পাদক আপেল মন্ডলসহ বিএনপি’র ২ জন, রাজারহাটে বিএনপি’র ২জন, উলিপুরে বিএনপি’র ৩জন, নাগেশ্বরীতে বিএনপি’র ২জন, ভুরুঙ্গামারীতে বিএনপি’র ২জন, চিলমারীতে বিএনপি’র একজন, রৌমারীতে ২ জন ও নাগেশ্বরীর কচাকাটায় বিএনপি’র ২ জনসহ মোট ২০ জনকে আটক করা হয়েছে।
কুড়িগ্রামের পুলিশ সুপার অফিস সুত্র জানায়, নাশকতার আশংকায় তাদের আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ