ফরিদপুর, ৭ ফেব্রুয়ারী : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের ধাক্কায় ইঞ্জিনচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার চৌরাস্তার তমিজউদ্দিন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মিরাজ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।