• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দ্বিতীয় মেয়াদে আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত

সিসি নিউজ, ০৭ ফেব্রুয়ারি : দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে মো. আবদুল হামিদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পুনর্র্নিবাচিত হয়েছেন। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে নির্বাচন কর্তার কার্যালয়ে আবদুল হামিদের জমা দেওয়া মনোনয়নপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে একক প্রার্থী হিসেবে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে উপস্থিত থাকা আওয়ামী লীগের প্রতিনিধি দলের প্রধান ও সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।
চিফ হুইপ বলেন, আমরা রাষ্ট্রপতির মনোনয়নপত্র যাচাই-বাছাই পর্যবেক্ষণে এসেছিলাম। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা কে এম নুরুল হুদা মনোনয়নপত্রটি যাচাই-বাছাই করে ১৯৯১ সালের নির্বাচনি আইন অনুযায়ী একক প্রার্থী হিসেবে মো. আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন সংসদের হুইপ আতিউর রহমান আতিক, শহীদুজ্জামান সরকার ও ইকবালুর রহিম এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা রিয়াজুল কবীর কাউসার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ