সিসি নিউজ, ৭ ফেব্রুয়ারী: নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ অস্ত্র মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী সাকিব রেজা বিপুর বাসা শহরের মুন্সিপাড়ায়। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে এসআর প্লাজার একটি দোকান থেকে তাকে গ্রেফতার করে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা সিসি নিউজকে জানান, বিপু দীর্ঘদিন থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপন করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় আসামী বিপু ওই দোকানের গ্লাস ভেঙ্গে পালানোর চেষ্টা করতে গিয়ে ভাঙ্গা গ্লাসের আঘাতে আহত হয় এএসআই আব্দুল জলিল। তাকে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হয়। তার মাথার ক্ষতস্থানে সেলাই দেয়া হয়েছে।