• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মগবাজারে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ

সিসি ডেস্ক, ৮ ফেব্রুয়ারী: রাজধানীর মগবাজারে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে থাকা ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, মগবাজার মোড়ে তাদের লক্ষ্য করে ছাত্রলীগের নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়ে মারে। এসময় সেখানে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনও ব্যবস্থা নেননি।

দুর্নীতির মামলার রায় শুনতে গুলশানের বাসা থেকে বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে আদালতের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা করা হবে।

ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ

খালেদা জিয়ার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ৩০টির বেশি গাড়ি রয়েছে। তবে খালেদার নিরাপত্তায় সিএসএফ (চেয়ারপারসন’স সিকিউরিটি ফোর্স) এর কেউ নেই। পোশাকধারী সদস্যরা ছাড়াও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। গাড়িবহর সাতরাস্তা পর্যন্ত আসার পর ছাত্রদল, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে এসে বহরের সঙ্গে যুক্ত হয়। তবে পুলিশ এসময় তাদের কোনও ধরনের বাধা দেয়নি।

গাড়িবহর মগবাজার হলি ফ্যামিলি হাসপাতালের কাছাকাছি পৌঁছালে বিএনপির কর্মীদের মধ্য থেকে সহিংসতা তৈরির চেষ্টা করতে দেখা যায়। মগবাজারে ছাত্রদলের কর্মীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ