সিসি নিউজ, ৮ ফেব্রুয়ারী: খালেদা জিয়ার সাজার প্রতিবাদে নীলফামারীতে বিএনপির মিছিল থেকে ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহষ্পতিবার সাড়ে ৩টার দিকে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজার প্রতিবাদে শহরের মরাল সংঘ মোড় থেকে একটি ঝটিকা মিছিল বের করে দলের নেতাকর্মীরা। মিছিলটি কালীবাড়ি মোড় গেলে পুলিশ ধাওয়া করে নেতাকর্মীরা আশপাশের বিভিন্ন বাড়িতে ঢুকে পড়ে। এসময় বিভিন্ন স্থানে তল্লাশী করে সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রাহেদুল ইসলাম দোলন, সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স ও জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান রিপনকে গ্রেফতার করে পুলিশ।