• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘোড়াঘাটে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে যুবকের জরিমানা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এস,এস,সি গণিত পরীক্ষায় শনিবার অসদুপায় অবলম্বনে সহযোগিতা করায় এক যুবককে হাতে নাতে আটক করা হয়। এ ঘটনায় শনিবার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস জেল প্রদান করেছে। আটককৃত যুবক ঘোড়াঘাট উপজেলার অহিউড়া গ্রামের সাজ্জাদুল ইসলাম শাহিন। শনিবার বেলা ১২টার দিকে পরীক্ষা চলাকালীন এক পরীক্ষার্থীকে সহযোগিতা করার জন্য বাহিরে প্রশ্ন পত্রের উত্তর লেখার সময় উপজেলা নির্বাহী অফিসার টি,এম,এ মমিনের কর্ণগোচর হয়। নির্বাহী অফিসার তাৎক্ষনিক উপজেলা কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার সহ শিক্ষা অফিসারকে নিয়ে দুই দিক থেকে ঘিরে ওই যুবককে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা টি,এম,এ মমিন সাজ্জাদুল ইসলাম শাহিনকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ