• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে ভূয়া ডিবি’র ওসি আটক

রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাটে হাট ইজারাদারের নিকট রংপুর ডিবির ওসির পরিচয় দিয়ে ১০০০ টাকা পেট্রোল ক্রয় বাবদ দাবী করায় ভূয়া ডিবির ওসিকে আটক করা হয়েছে। পরে উত্তম-মধ্যম দিয়ে থানা পুলিশের নিকট সোর্পদ করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার ঐতিহ্যবাহী সিংগারডাবড়ীহাটে রোববার সন্ধ্যায়। এ ঘটনায় রোববার রাতে হাট ইজারাদার রেজাউল করিম রতন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, রোববার সিংগারডাবড়ীহাট ইজারাদার রেজাউল করিম রতনের নিকট রংপুর ডিবির ওসির ভূয়া পরিচয় দিয়ে ১০০০ টাকা দাবী করে সিরাজুল ইসলাম ওরফে সিরা (৫০)। আটককৃত ভূয়া ডিবির ওসি কুড়িগ্রাম সদরের পেশকার পাড়া (জলিল বিড়ি মোড়) এলাকার মৃত উমর আলী ওরফে পাগলা ব্যাপারীর পুত্র বলে জানা গেছে। ইতি পূর্বেও সে একাধিকবার এ ধরনের প্রতারণা করে পুলিশের হাতে আটক হয়েছিল। রাজারহাট থানার ওসি তদন্ত পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় গত রাতে রাজারহাট থানায় ১৭০/৪২০ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-০১, তাং-১১-০২-২০১৮ ইং। আটককৃতকে আদালতের মাধ্যমে আজ সোমবার পুলিশ কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ