• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চালু হচ্ছে ট্রেন ট্র্যাকিং মনিটরিং সিস্টেম

Train-6ঢাকা: কাল বুধবার থেকে আধুনিক তথ্য প্রযুক্তির ট্রেন ট্র্যাকিং ও মনিটরিং সিস্টেম চালু হচ্ছে। এই সিস্টেমের মাধ্যমে  প্রথম পর্যায়ে গুরুত্বপূর্ণ ট্রেন এবং পরবর্তী পর্যায়ে সকল ট্রেনের অবস্থান, ট্রেন ছাড়া ও ট্রেন পৌঁছানোর সময়, ট্রেনের বিলম্বতাসহ নানা তথ্য সঠিক সময়ে মোবাইল এসএমএস এর মাধ্যমে যাত্রীদের জানানো সম্ভব হবে।
রেল মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে, আগামীকাল বুধবার বিকেল ৩টায় রেলভবনে আনুষ্ঠানিকভাবে এই নতুন তথ্য প্রযুক্তির সিস্টেমের শুভ উদ্বোধন করবেন সদ্য দায়িত্বপ্রাপ্ত রেলপথ মন্ত্রী মুজিবুল হক।

এছাড়া বাংলাদেশ রেলওয়ের ঢাকা, চট্টগ্রাম, পাকশী, লালমনিরহাট এই ৪টি বিভাগীয় এবং চট্টগ্রাম, রাজশাহী ২টি আঞ্চলিক কন্ট্রোল অফিস থেকেও কম্পিউটার মনিটরিং এর মাধ্যমে অনলাইনে সঠিক সময় ট্রেনের অবস্থান, ট্রেনের গতিবেগ, ট্রেনের বিলম্বসহ নানা তথ্য জানানো যাবে। এবং দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিগণ তা মনিটরিং করতে পারবেন বলে রেল সূত্র জানায়। বেসরকারি পর্যায়ে ঠিকাদারদের নিজস্ব অর্থায়নে এ সিস্টেম পরিচালনা করা হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ