• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিলেট সীমান্ত দিয়ে ঢুকছে শক্তিশালী বিস্ফোরক

সিসি ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী: সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে ঢুকছে উচ্চক্ষমতার বিস্ফোরক। গেলো জানুয়ারি পর্যন্ত এক বছরে উদ্ধার হয়েছে আটশো বিশটির মতো পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটেনেটর। এসবের সঙ্গে সাতজন আটক হলেও এখনো ধরা পড়েনি মূল হোতারা। নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা হাতবদল হয়ে শক্তিশালী এসব বিস্ফোরক চলে যাচ্ছে জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠীর কাছে।

সিলেটের জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও কানাইঘাট সীমান্তের ওপারে, ভারতের বেশকটি কয়লা ও চুনাপাথরের খনি। সেখানে কয়লা ও পাথর তোলার জন্য ব্যবহার করা হয় শক্তিশালী বিস্ফোরক। এসব বিস্ফোরকের একটা অংশ চোরাই পথে ঢুকছে বাংলাদেশে।

গেলো বছর সিলেট সীমান্তে অন্তত সাতটি চালান আটক করে বিজিবি ও র‍্যাব। এর মধ্যে ছিল এক্সপ্লোসিভ পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটর। সবশেষ ৭ জানুয়ারি ধরা পড়ে ছয়শো বিস্ফোরকের একটি চালান।

র‍্যাব বলছে, সিলেট সীমান্তে উদ্ধার হওয়া বিস্ফোরকের সঙ্গে দেশের বিভিন্ন জঙ্গি আস্তানায় পাওয়া বিস্ফোরকের মিল রয়েছে।

বিস্ফোরকসহ এ পর্যন্ত আটক সাতজন। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের শুধুই বহনকারী বলে জানিয়েছে। এখনো ধরা পড়েনি মূল হোতারা।

সিটি করপোরেশন ও জাতীয় নির্বাচনের আগে এ ধরনের বিস্ফোরক চালান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অশনিসংকেত মনে করছেন বিশ্লেষকেরা।

সীমান্তে বিস্ফোরক ও অস্ত্রের চোরাচালান বন্ধে নজরদারি বাড়ানোর পাশাপাশি জনসচেতনতার ওপরও গুরুত্বারোপ করছেন নিরাপত্তা বিশ্লেষকেরা

উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ