• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রশ্নফাঁস: শিক্ষামন্ত্রীর অপসারণ চেয়ে আইনি নোটিশ

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি : প্রাথমিক সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট, এসএসসি ও এইচএসসিসহ সব পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস বন্ধে ব্যর্থতার জন্য শিক্ষামন্ত্রীর অপসারণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর অপসারণে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করলে মন্ত্রীর পদে থাকার বিষয়ে চ্যালেঞ্জ করে রিট করা হবে।
আজ বুধবার সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ ডাক ও রেজিস্ট্রিযোগে এ নোটিশ পাঠিয়েছেন।
নোটিশের অনুলিপি শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে পাঠানো হয়েছে।
নোটিশ বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁস করতে শিক্ষামন্ত্রী ব্যর্থ। তাই তার পদে থাকার অধিকার নেই। তাকে অপসারণ করে সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ অনুযায়ী যিনি সংসদ সদস্য নন এমন একজন শিক্ষায় অসামান্য দক্ষ উচ্চশিক্ষিত নাগরিককে শিক্ষামন্ত্রী করার কথা বলা হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, সংবিধানের ৫৮(১) (ক) (গ)(২) অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান শিক্ষামন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করবেন বা প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে অনুরোধ করবেন বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে উক্ত মন্ত্রীর নিয়োগের অবসান ঘটাবার পরামর্শ দান করে ওই মন্ত্রীর নিয়োগ অবসান ঘটাবেন।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোনো কার্যকরি ব্যবস্থা গ্রহণ না করলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ