• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে সপ্তাহের ব্যবধানে পানের মুল্য বৃদ্ধি, বিপাকে ভোক্তারা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: পান মানুষের কাছে অতিপরিচিত একটি নাম। যে কনো খাবারের পরে পান না খেলে মানুষ যেনো অসস্তিতে ভোগে। সখের বশবর্তি হয়েও অনেকে পান খায়। গ্রমের যে কোনো বাড়ীতে বেড়াতে গেলেও অতিথিকে কমপক্ষ্যে পান খেতে দেওয়া হয়। সেই পানের বাজারে হঠাৎ এক সপ্তাহ ধরে যেনো আগুন লেগেছে এতে বিপাকে পড়েছেন ভোক্তারা ।

ছোট ছোট পান বিক্রি হচ্ছে ১শত ৫০টাকা শ’দরে (৬০টি পান)। একটু ভালো পান বিক্রয় হচ্ছে ২শতটাকা শ’দরে আর বড় বড় পান বিক্রয় হচ্ছে ৩শত টাকা শ’দরে ।

সরেজমিনে ফুলবাড়ী বাজার ঘুরে জানাগেছে পৌর শহরের খুচরা পান দোকান গুলিতে ছোটো পানের খিলি বিক্রি হচ্ছে ৫ টাকা দরে। অনেকে আবার পানের দাম বৃদ্ধিতে খিলিপান বিক্রি বন্ধ করে দিয়েছে।

ফুলবাড়ী বাজারের পাইকাড়ী পান ব্যাবসায়ী তরনি ও ওয়াকিল জানান আগে যে পান ৬০টাকা বিড়া (৬০)শদরে ছিল এখন তা দাম বেড়ে ২৫০টাকা, ১০-১৫ টাকার পান ৫০-৭০টাকা, ৩০-৪০টাকার পান ৮০-৯০টাকা হয়েছে। রাজশাহী, বিরামপুর, ভেড়ামারা, চুয়াডাঙ্গা থেকে সচারাচর পান আমদানী হয়ে থাকে। তবে প্রকৃতিক কারনে ঘনকুয়াশায় পানের বরজে ছত্রাকের আক্রমন বেশী হওয়ায় পান নষ্ট হয়ে যাচ্ছে। সে কারনে মোকামেই পানের মুল্য অনেক বেশী। তাই বেশী দামে বিক্রয় করতে হচ্ছে।

ফুলবাড়ী চৌধুরী মোড়ের খুচরা পান বিক্রেতা সাদ্দাম হোসেন বলেন গত এক সপ্তাহ ধরে পানের দাম প্রতি শয়ে দি¦গুন মুল্য হয়েছে। সে কারনে খিলি পান পাঁচ টাকার নিচে বিক্রি করা যাচ্ছে না। যা আগে আমরা তিন টাকায় বিক্রি করেছি।
আরো বলেন পানের দাম বৃদ্ধি পাওয়াতে খিলি পান বিক্রি কমে গেছে এতে অনেক খিলি পানের দোকান বন্ধ হওয়ার উপক্রম।

অপরদিকে ফুলবাড়ী হাজীর মোড়ের মোতালেব হোসেন বলেন তিনি প্রতিদিন ৩০-৩৫ খিলি পান খান কিন্তুু বর্তমানে পানের মুল্য বেড়ে যাওয়ায় আগের তুলোনায় কম খাচ্ছেন।একই কথা বলেন চৌধুরী মোড়ের ফ্রেন্ডস কসমেটিক্স্র এন্ড গিফ্ট কর্নার এর সত্বাধীকারী আল-মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ