• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জঙ্গিবাদ বিরোধী আন্দোলনে পুলিশ রোল মডেল -আইজিপি

শরীফুল ইসলাম, চাঁদপুর: চাঁদপুরে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন,ফাগুনের এই ভালোবাসায় চাঁদপুরের কৃতি সন্তানকে মানুষ যে ভাবে ফুলে ফুলে শিক্ত করেছেন, তা খুবই দৃশ্যমান ছিলো। পুলিশের মহা-পরিদর্শক জাবেদ পাটোয়ারী, তিনি শুধু আমাদের গর্ব নন, তিনি সারা দেশের গর্ব। তিনি একজন মেধাবী ও যোগ্যবান একজন ব্যাক্তি। তাঁর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ আরো এগিয়ে যাবে আশা করি।
তিনি বলেন, বাঙালি জাতি বিরের জাতি। এ জাতি কখনো পরাজয় মেনে নেয় নি, আর নিবেও না। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অপার সম্ভাবনাময় দেশে রূপান্তরিত হচ্ছে। তাঁর নেতৃত্বে আজকে আমরা দেশে বড় বড় স্বপ্ন দেখতে শুরু করেছি। তিনি পদ্মা সেতু দৃশ্যমান করে দেখেেিয়ছেন। বিশ্বাস ভরা হৃদয় নিয়ে সঠিক পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা সরকারে এখন একটি উন্নত সমৃদ্ধশালী দেশ গড়া মুল লক্ষ্য।
তিনি বলেন, এই দেশে কোন জঙ্গিবাদ, সন্ত্রাসী হানাদাররা এই দেশকে পিছু হটাতে পারবে না। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ যে বাবে স্বাধীন হয়েছে, ঠিক সেভাবে জননেত্রীর নেতৃত্বে সকল অপশক্তিকে প্রতিহক করা হবে। দেশের প্রতন্ত্র পাহারায় সর্বদা পুলিশ কাজ করছে। পুলিশের সব লক্ষ পূরনের জন্য আমাদেরকে তাদের পাশে থাকতে হবে। মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ দুর করতে পুলিশ পারবে। তবে আমরা যারা রয়েছি, সকলে মিলে এক সাথে সম্পৃক্ত হয়ে কাজ করলে সব কাজ সফল হওয়া সম্ভব হবে। দেশে আইন আছে, তার সঠিক প্রয়োগ করতে হবে। আমাদের হতাশ হলে চলবে না। সকল কাজে একত্রিত হয়ে থাকতে হবে।
পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের ইন্সেপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুরের মানুষের ভালোবাসায় আমি সিক্ত। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে আস্তা এবং বিশ্বাস নিয়ে দায়িত্ব দিয়েছেন তা সঠিক ভাবে পালন করার চেষ্টা করবো। জাতির পিতার নেতৃত্বে একটি স্বাধীন ভূ-খন্ড পেয়েছি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশের সকল অপশক্তিকে পরাজিত করে পদানত করেছে।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ বিরোধী আন্দোলনে যে ভূমিকা রেখেছে, তা এখন সারা বিশ্বের কাছে রোল মডেল। এই জঙ্গিবাদ বিরোধী আন্দোলনে আমাদের অনেক পুলিশ মৃত্যু বরণ করেছে, হয়েছে পঙ্গুত্ত বরণ কিন্তু কোন আন্দোলনে আমরা হার মানিনি। কোন হুংকারে পুলিশ পিছু পা হয়নি। বাংলাদেশের মানুষ শান্তি প্রিয়। এখানে জঙ্গিবাদ ও সন্ত্রাসরে কোন স্থান নেই। কউে এ দেশে অস্থিতিশিল করতে চাইলে আমরা তা রুখে দিবো। আপনারা আমাদের পাশে থাকলে এই দেশ থেকে মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ রুখতে সহজ হবে।
তিনি আরো বলেন, যতদিন বাংলাদেশ থেকে জঙ্গিবাদ মুক্ত না করতে পারবো, ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে। সকল দিক থেকে বায়লাদেশ এখন শান্তি-শৃঙ্খলাঢ রোল মডেল। আর যারা শান্তি ভঙ্গ করতে চান, আপনাদের হুশিয়ার করে দিতে চাই। আপনাদের সকল অপচেষ্টা রুখে দিবো। এ ক্ষেত্রে সকল থানাকে সেবা মুলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবো। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমৃদ্ধশালী বাংলাদেশে গড়ার কাজ করছি।
অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) তহমিদুর ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এস এম মনির-উজ-জামান বিপিএম, পিপিএম।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাঈনুল হাসান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারসহ কমিউনিটি পুলিশের জেলার কর্মকর্তা ও বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ