• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘খালেদা জিয়াকে কাল আদালতে হাজির করা হবে না’

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে না বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। আজ শনিবার বিকেল সোয়া ৪টায় তিনি পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারের সামনে সাংবাদিকদের এ কথা বলেন।
এর আগে বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট (পিডাব্লিউ) আছে কিনা তা জানতে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে জেল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন। আগামীকাল রবিাবার বিশেষ জজ আদালত-২-এ এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
সানাউল্লাহ মিয়া জানান, খালেদা জিয়া এ মামলায় জামিনে রয়েছেন। তার বিরুদ্ধে কোনও প্রোডাকশন ওয়ারেন্ট (পিডাব্লিউ) আছে কিনা তা জানতে এসেছি।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের রায়ের পর  থেকে রাজধানীর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ