• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ৯ পরিবারের ৩১ ঘর

সিসি নিউজ, ১৯ ফেব্রুয়ারী: নীলফামারীর সৈয়দপুরে সৃষ্ট এক অগ্নিকান্ডে ৯টি পরিবারের ২২টি বসতঘর সহ ৩১টি ঘর পুড়ে গেছে। আজ সোমবার বিকেল সোয়া ৫টার দিকে ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার খাতামধুপুর ইউনিয়নের পানিশালা গ্রামের জনৈক আব্দুল হামিদের বাড়ী থেকে ওই আগুনের সূত্রপাত ঘটে। এতে ওই আগুনে নগদ টাকা, আসবাবপত্র, ধান-চাল, ইলেকট্রনিক্স পণ্যসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা দ্রূত ঘটনাস্থলে পৌছে আগুন আয়ত্বে আনে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার বজলুর রশিদ রাত পৌনে ১০টার দিকে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২ হাজার টাকা, কম্বল ও শুকনো খাবার বিতরন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ