• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নির্বাচনে অংশ নেয়ায় বাদশা বহিষ্কার

Badshaসিসি নিউজ: দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেয়ায় কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি বদিউজ্জামান বাদশাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক খোন্দকার মোহাম্মদ শামসুল হক রেজা এ বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা- নালিতাবাড়ী ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিয়া চৌধুরীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন বাদশা।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা এবং সাধারণ সম্পাদক খোন্দকার মোহাম্মদ শামসুল হক রেজা স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি বাদশাকে অবহিত করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, কৃষকলীগের গঠনতন্ত্রের ২৪ (ঙ) ধারা অনুযায়ী দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এতে এ সিদ্ধান্ত ৫ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথাও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ