• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ৩ দিন ব‌্যাপী বইমেলা শুরু

সিসি নিউজ, ২১ ফেব্রুয়ারী: সৈয়দপুরে ৩ দিন ব্যাপী শুরু হয়েছে বইমেলা। দেশের খ‌্যাতিমান লেখকদের বইয়ের পাশাপাশি স্থানীয় লেখকদের প্রকাশিত বই নিয়ে এ বইমেলার আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্কুল। প্রতিষ্ঠানটির চত্তরে আয়োজিত বইমেলায় ৭টি স্টল রয়েছে। সাত বীরশ্রেষ্ঠদের নামে নাম দেয়া হয়েছে স্টলগুলোর। বইমেলায় সৈয়দপুরের বেশ কয়েকজনের লেখকের বই স্থান পেয়েছে। রয়েছে শিশুতোষ বই।

আজ বুধবার বিকেলে সৈয়দপুর পৌরসভার মেয়র মো: আমজাদ হোসেন সরকার বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মুহাম্মদ কুদরত-ই-খুদা, উপজেলা নির্বাহী অফিসার বজলুর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসরাম বাবু, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী, মেজর মোহাম্মদ মিজান উপস্থিত ছিলেন। মেলার প্রথম দিনেই ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভীড়।
বইমেলার আয়োজক ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। বিনোদনের জন্য প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ