• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় আটক ৭

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় অনন্যের হয়ে পরীক্ষা দিতে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রসহ সাত যুবক আটক হয়েছে। শনিবার বিকালে পুলিশ লাইন্স পরীক্ষা কেন্দ্র থেকে তাদেরকে আটক করে পুলিশ। আটক যুবকরা হলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলার সুরিগাতি গ্রামের শেখ অলিয়ার রহমানের ছেলে শেখ ফজলুল হক রোমান (২২), একই জেলার লোগড়া উপজেলার ইতনা গ্রামের সিকদার আবুল কালাম আজাদের ছেলে এসএম শামীম রেজা (২৩), সাতক্ষীরা জেলা সদরের ভবানীপুর গ্রামের জিয়াদ আলী সর্দারের ছেলে ইউনূছ আলী (২০), রাজবাড়ি জেলা সদরের বামনিপুর গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে ইয়াছিন মোল্ল্যা (২০)। ওই চার যুবক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অপর তিনজন হলেন, নীলফামারী সরকারী কলেজের অনার্স শিক্ষার্থী জেলার জলঢাকা উপজেলার পশ্চিম খুটামারা গ্রামের মকবুল হোসেনের ছেলে একরামুল হক (২৩), একই উপজেলার দক্ষিণ দেশীবাই গ্রামের হাবিবুর রহমানের ছেলে একই কলেজের অনার্স শিক্ষার্থী রিপন হোসেন (২২), রংপুর সরকারী কলেজের অনার্স শিক্ষার্থী বংপুর জেলার পীরগঞ্জ উপজেলার একবারপুর গ্রামের জলিল মিয়ার ছেলে জোবায়ের রহমান (২৩)। পুলিশ জানায়, শনিবার বিকালে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা ছিল। ওই পরীক্ষায় ৮৮৯ জন অংশগ্রহন করে। এসময় অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেওয়ায় ওই সাতজনকে আটক করা হয়। তাদের মধ্যে চারজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, দুইজন নীলফামারী সরকারী কলেজের এবং একজন রংপুর সরকারী কলেজের অনার্স শিক্ষার্থী। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আকতার শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বলেন,আটক সাতজনকে পরীক্ষা কেন্দ্র থেতে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ