• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী আর নেই

বিনোদন ডেস্ক, ২৫ ফেব্রুয়ারী: বলিউড সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা শ্রীদেবী আর নেই। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর।

শনিবার সন্ধ্যায় স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি কাপুরকে সঙ্গে নিয়ে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন তিনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।

হিন্দি চলচ্চিত্রে প্রথম নারী সুপারস্টার হিসেবে পরিচিত শ্রীদেবী ১৯৯৬ সালে চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে।

মাওয়ালি, মিস্টার ইন্ডিয়া, চাঁদনী, তোহফাসহ বিপুল সংখ্যক চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিপুল প্রশংসা পেয়েছেন শ্রীদেবী।

১৯৬৭ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় শ্রীদেবীর। এরপর তিনি হিন্দি চলচ্চিত্র ছাড়াও তামিল, তেলেগু, মালয়ালম এবং কিছু সংখ্যক কন্নড় চলচ্চিত্রে কাজ করেছেন।

২০১৩ সালে ভারত সরকারের তরফ থেকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয় তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ