• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উত্তরাঞ্চলের ১৬ জেলার সঙ্গে ঢাকার বাস চলাচল বন্ধ

সিসি নিউজ, ২৭ ফেব্রুয়ারী: পরিবহন মালিকদের বিরোধের জেরে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের ১৬ জেলার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বগুড়ার পরিবহন মালিকেরা। বগুড়া পরিবহন মালিক সমিতির নেতা আমিনুল ইসলাম সোমবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বগুড়া ও রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঢাকা-উত্তরাঞ্চল চলাচলকারী বাসগুলোর কাউন্টার বন্ধ করে দেয়া হয়েছে। রাতে কিছু এলাকা থেকে বাস ছাড়লেও মঙ্গলবার সকাল থেকে পুরোপুরি বন্ধ থাকবে। হঠাৎ বাস বন্ধ করায় টার্মিনালে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। কাল মঙ্গলবার এই কর্মসূচির বিষয়ে আলোচনা হবে বলে জানান বগুড়া পরিবহন মালিকরা।
ঢাকা-বগুড়া শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সংখ্যা নিয়ে মালিকদের মধ্যে দুদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে প্রথমে শীতাতপ নিয়ন্ত্রিত বাস বন্ধ রাখার ঘোষণা দেয়া হলে, পরে উত্তরাঞ্চলের অন্য জেলার বাস মালিকেরাও এর সঙ্গে একাত্বতা ঘোষণা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ