• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে চাকুরী মেলা অনুষ্ঠিত

সিসি নিউজ, ২৭ ফেব্রুয়ারী: চাকরীতে প্রবেশগম্যতা নিশ্চিত ও সহজ করতে নীলফামারীতে জব ফেয়ারের আয়োজন করেছে নীলফামারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। আজ মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটির মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) ড. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে জব ফেয়ার মেলায় জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, আন্তর্জাতিক লেবার অর্গারাইজেশন আইএলও এর বি-সেপ প্রকল্পের গ্রোগ্রাম অফিসার এলেক্সাস চিচাম, কারিগরি শিক্ষা অধিদপ্তরের (ভোকেশনাল) সংযুক্ত কর্মকর্তাশিশির কুমার ধর, উত্তরা ইপিজেডের উপ-ব্যবস্থাপক খালেদ মাহমুদ ও নীলফামারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী একেএম মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি ছিলেন।
আন্তর্জাতিক লেবার অর্গানাইজেশন আইএলওর বাংলাদেশ স্কিলস্ ফর ইপ্লয়মেন্ট এন্ড প্রডাক্টিভিটি বি-সেফ এর সহযোগীতায় এ মেলার মাধ্যমে আকিজ গ্রুপ, নীলসাগর গ্রুপ, প্রাণ গ্রুপ (আরএফএল), সানিটা সিরামিকস্ ও উত্তরা ইপিজেডের সনিক ও মাজেনসহ মোট ১৪টি চাকরীদাতা প্রতিষ্ঠান চাকরীদাতাদের কাছ থেকে বায়োডাটা ও প্রয়োজনীয় কাগজপত্র জমা নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ