• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘২০১৯ সালের ৩০ মার্চের মধ্যে ডাকসু নির্বাচন’

ঢাকা, ২৮ ফেব্রুয়ারী: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী বছরের ৩০ মার্চের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিন্ডিকেট সভায় সব হলের প্রাধ্যক্ষদের চলতি বছরের ৩০ মে’র মধ্যে ভোটার তালিকা হালনাগাদের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

ডাকসু নির্বাচন সম্পর্কে জানতে চাইলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বিবার্তাকে বলেন,অনেক বছর ধরে ডাকসু নির্বাচন না হওয়ায় জট লেগে গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ৩০ মার্চের মধ্যেই এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য বছর বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সমিতির নির্বাচন হলে ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন নেই দীর্ঘ ২৮ বছর। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ডাকসু নির্বাচন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ