• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অভ্যন্তরীণ নিরাপত্তার কারণে সীমান্তে সেনা সমাবেশ- বিজিপি

সিসি নিউজ, ২ মার্চ: অভ্যন্তরীণ নিরাপত্তার কারণে সীমান্তে সেনা সমাবেশ করেছে বলে দাবি করেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ- বিজিপি। শুক্রবার বিকেলে বিজিপি ও বর্ডার গার্ড বাংলাদেশ মধ্যে পতাকা বৈঠক শেষে এ তথ্য জানায় বিজিবি।

এসময় বাংলাদেশ সীমান্তে কোনো গুলির ঘটনা ঘটেনি বলে দাবি করেছে তারা। এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে ঘুমধুম সীমান্তের তুমব্রুর মৈত্রী সেতুতে বৈঠকে বসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুরুল হাসান খানের নেতৃত্বে যোগ দিয়েছেন বিজিবির ৭ সদস্য।

কক্সবাজারে বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক। এদিকে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে মোতায়েন করা বাড়তি সেনা এখনো পুরোপুরি সরিয়ে নেয়নি মিয়ানমার। গতরাত থেকে সীমান্তের কাছাকাছি এলাকায় দেশটির সেনা উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ