সিসি নিউজ, ৩ মার্চ: সৈয়দপুরে স্বেচ্ছাসেবি সংগঠন ‘কর্তব্য’র ৪র্থ বছর পূর্তি উদযাপিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শহরের প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু করে নানা কর্মসুচীর মধ্যদিয়ে পালিত হয়।
দুপুরে শহরের রেলওয়ে হাসপাতালের সামনে সংগঠনটির নিজস্ব র্কাযালয়ে দুই শতাধিক দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়। বিকালে আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে।
বিকেলে কর্তব্যর সভাপতি খাজা আহমেদ জাহাঙ্গীর কবীরের সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আখতার হোসেন বাদল, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বাবু, সা: সম্পাদক মামুনুর রশীদ করীম প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা আল কাফি। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।