সিসি নিউজ, ৩ মার্চ: সিলেটে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল পৌনে ছয়টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে তিনি সোফায় বসেছিলেন। এ সময় হঠাৎ মঞ্চের পেছন থেকে তাকে ছুরিকাঘাত করেন।
মুক্তিমঞ্চে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. জাফর ইকবাল। এ সময় পেছন থেকে এক যুবক এসে তাকে ছুরিকাঘাত করেন। এতে ঢলে পড়েন বিশিষ্ট এই কথা সাহিত্যিক। তবে উপস্থিত অন্য শিক্ষার্থীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। একই সাথে ছুরিকাঘাতকারী ওই যুবককে আটক করে বিশ্ববিদ্যালয়ের এক কক্ষে আটকে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি।