• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকা সিএমএইচে জাফর ইকবাল, অবস্থা শঙ্কামুক্ত

সিসি নিউজ, ৪ মার্চ: সিলেটে ছুরিকাঘাতে আহত অধ্যাপক ডক্টর জাফর ইকবালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে। এর আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় তার। তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই শিক্ষাবিদের উন্নত চিকিৎসা এবং হামলায় জড়িতদের দ্রুত খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অনুষ্ঠান চলছিল। খোলা মঞ্চে শিক্ষার্থীদের সঙ্গে বসে ছিলেন ড. জাফর ইকবাল। পেছনে দাঁড়িয়ে থাকা এক তরুণ আকস্মিক হামলা চালায় তার ওপর। কিছু বুঝে ওঠার আগেই ছুরির আঘাতে জখম করা হয় ড. জাফর ইকবালকে।
এসময় হামলাকারীকে আটকে পিটুনি দেন শিক্ষক-শিক্ষার্থীরা।
আহত জাফর ইকবালকে নেয়া হয় ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে। ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে শুরু হয় চিকিৎসা। চিকিৎসকেরা জানান, মাথা ও ঘাড়ে ৪/৫ জায়গায় জখম পাওয়া গেছে।
অধ্যাপক জাফর ইকবালকে দেখতে হাসপাতালে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
হামলার নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত চিকিৎসার জন্য অধ্যাপক জাফর ইকবালকে ঢাকায় আনারও নির্দেশ দেন তিনি। শনিবার রাত ১০টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিলেটে থেকে ঢাকা সিএমএইচে নেয়া তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ