• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসপাতালে !

দিনাজপুর, ৭ মার্চ: দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সিদ্দিক গজনবী গুরুত্বর আহত হয়ে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দুর্বৃত্তদের হাতে আহত হয়েছেন বলে পরিবার থেকে দাবী করা হচ্ছে। কিন্তু পুলিশ প্রাথমিক তদন্তে যাচাই করে বলছে, কারো মাধ্যমে আঘাত নয়, তিনি ট্রেন দূর্ঘটনায় আহত হয়েছেন। এ নিয়ে পরস্পর বক্তব্যে ধ্রূমজাল জাল সুষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় দিনাজপুর শহরের পৌরসভা’র রেল ক্রসিং এলাকায়। সেখান থেকে আহত অবস্থায় পথচারীরা তাকে নিয়ে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সারা রাত সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন তিনি। সকালে হেলিকাপ্টার যোগে তাকে ঢাকার স্কোয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
পরিবারের লোকজন বলছেন, দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সকালে তার (সিদ্দিক গজনবী) একবার জ্ঞান ফিরলে সে জানিয়েছে, তাকে মুক্তিযোদ্ধার সন্তান দাবীদার কয়েকজন মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ধারীরা হয়তো কোন জঙ্গি গোষ্টি’র সদস্য বলে ধারনা তাদের।
কিন্তু, দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদয়ানুর রহিম জানিয়েছেন, ঘটনাস্থলে সরজমিনে তদন্তে গিয়ে মুক্তিযোদ্ধা সিদ্দিক গজনবী কারো দ্বারা প্রহারের শিকার হয়েছে এমন ঘটনার সত্যতা মিলেনি। সেখানে রেল ক্রসিং এর দায়িত্বরত অথবা পথচারীরা কেউ এমন ঘটনা পরিলক্ষিত করেনি। তবে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছিন, মুক্তিযোদ্ধা সিদ্দিক গজনবী রেল লাইনের ধারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন। ট্রেনে মাথায় আঘাত লাগতে পারে তা স্বাভাবিক। কিন্তু কি কারণে রেল লাইনের ধারে দাঁড়িয়ে ছিলেন,এবং মাথায় আঘাত লাগার কারণ কি তা কেউ বলতে পারছেন না। তবে বিষয়টি পুলিশ তদন্ত করছেন।
মুক্তিযোদ্ধা সিদ্দিক গজনবী আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের সভাপতিসহ বিভিন্ন সাহিত্য,সাংস্কৃতি ও সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ