• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড়ে ফিলিং স্টেশনের ছাদ ধস: নিহত ২

পঞ্চগড়, ৮ মার্চ: সদর উপজেলায় নির্মাণাধীন একটি ফিলিং স্টেশনের ছাদ ধসে দুইজন মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় আরও ছয়জনকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও বেশ কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ঢাকা-পঞ্চগড় সড়ক সংলগ্ন খানপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন পঞ্চগড় শহরের জালাসী এলাকার ইউসুফ আলীর ছেলে বাবু (৩৫) ও একই এলাকার আক্কাস আলীর ছেলে গোলাম মৌলা লিটন (৪৮)।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সুপার গিয়াস উদ্দিন জানান, বুধবার বেলা দেড়টার দিকে পঞ্চগড় ফিলিং স্টেশন নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে পড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক চাপা পড়ে। এদের মধ্যে একজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। অপর একজনকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ