• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আল-ফারুক একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিসি নিউজ, ৮ মার্চ: আল-ফারুক একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন। একাডেমি ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মাসুদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বজলুর রশীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমীন। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করে একাডেমির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য বলেন পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবু। অনুষ্ঠানে অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য তোফায়েল মোঃ আযম, অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ, মনোয়ারা হাফিজ, পৌরসভার প্যানেল মেয়র-১ জিয়াউল হক, প্যানেল মেয়র-২ শাহীন আকতার, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আবিদ হোসেন লাড্ডান, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুর আলম, একাডেমির শিক্ষক-শিক্ষার্থীসহ সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানশিক্ষক, সাংবাদিক, সুধীজনরা। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ