• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ছাত্রলীগ নেতা লিটনের স্মরণ সভা অনুষ্ঠিত

নীলফামারী, ২৫ মার্চ:  নীলফামারী সরকারি কলেজের সাবেক ভিপি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মহুম রকিবুল আলম লিটনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ এর ব্যানারে শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই স্মরণ সভার অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মো. জোনাব আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সহ-সভাপতি খোকারাম রায়, জেলা কৃষকলীগের সভাপতি অক্ষয় কুমার রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যকরি সদস্য হোসেন সোহেল রানা, সাবেক ছাত্র নেতা আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, নাহিদুল ইসলাম নিক্সন, নুরুজ্জামান বুলেট, শফিকুল ইসলাম লিয়াকত, নূরে আলম বাবু, দেওয়ান মুজিবুদ্দৌলা জকি, কামরুজ্জামান, আতিয়ার রহমান, মাজেদুল ইসলাম বাবু, মো. রফিকুল ইসলাম, আবুল কাশেম, ওয়াদুদ রহমান, দীপক চক্রবর্তী, সজল কুমার ভৌমিক, নোহেল রানা ও জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মনিরুল হাসান শাহ আপেল ও সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ।

বক্তারা আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে মেধাবী ছাত্র নেতা রকিবুল আলম লিটনের সক্রিয় অংশগ্রহনের কথা তুলে ধরে বলেন, ১৯৮১ সালে অষ্টম শ্রেণীতে পড়ার সময়ে ছাত্র রাজনীতিতে তাঁর হাতেখড়ি। সাফল্যের সাথে লেখাপড়ার পাশাপাশি ১৯৮৫ সালে জেলা জাতীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৮৮ সালে সভাপতি নির্বাচিত হন। ১৯৮৯ সালে নীলফামারী সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে (নিকসু) জাতীয় ছাত্র সংগ্রাম পরিষদের প্রার্থী হিসেবে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন।

মেধাবী ওই ছাত্রনেতা ১৯৯৮ সালের ২৪ সেপ্টেম্বর নীলফামারী আলিয়া মাদ্রাসায় সহকারী শিক্ষক পদে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ৮ ডিসেম্বর দূরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে অকালে মৃত্যুরণ করেন মেধাবী সাবেক ছাত্র নেতা রকিবুল ইসলাম লিটন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ