• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পরিবারের কাছে শাহীনের মরদেহ

ঢাকা, ২৬ মার্চ : নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুত্বতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শাহীন ব্যাপারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ সোমবার রাত ৮টার দিকে মরদেহটি হস্তান্তর করা হয়। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন শাহীনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতালেরে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক অধ্যাপক আবুল কালাম শাহীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিন দুপুরে বার্ন অ্যন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের অধ্যাপক ডা. সাজ্জাদ খন্দকার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, শাহীন ব্যাপারীর অবস্থা হঠাৎ করে অবনতি হয়েছে। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

এদিকে শাহীন ব্যাপারীকে মৃত ঘোষণার পরপরই তার স্ত্রী রিমা বেগম অভিযোগ করে গণমাধ্যমকে বলেন, ‘আমার স্বামীকে সিঙ্গাপুর পাঠানো জন্য মেডিকেল বোর্ডের চিকিৎসদের বারবার অনুরোধ করার পরও তাকে পাঠানো হয়নি। ডাক্তারা শুধু বলে শাহিন তাড়াতাড়ি ভাল হয়ে যাবে। কোনো রকম চিন্তা করবেন না। এসব কথা বলে আমাদেরকে সান্ত্বনা দেয় ডাক্তারা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ