• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুরে দুর্নীতি বিরোধী ছড়া প্রতিযোগিতায় অন‌ন‌্য আমিনুল

সিসি নিউজ, ৩১ মার্চ: দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৮ উপলক্ষে শুক্রবার সকালে রংপুরের টাউন হল চত্বরে সাহিত্য মঞ্চে ‘দুর্নীতি বিরোধী ছড়া প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।
‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ শ্লোগানকে সামনে রেখে দুদক, সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কমিটির সহ সভাপতি ড. নাসিমা আক্তারের সভাপতিত্বে ছড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে ছড়াকার আব্দুল আজিজ সরকার, মতিয়ার রহমান, জাহিদ হোসেন, রেজাউল করিম জীবন, আব্দুল গণি দুলাল, শরীফুল আলম অপু, অনন্য আমিনুল ও শ্যামলী বিনতে আমজাদসহ রংপুরের ২২ জন ছড়াকার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অভিযাত্রিক সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও ছড়া সংসদ, রংপুরের সভাপতি ছড়াকার সাঈদ সাহেদুল ইসলাম।
প্রতিযোগিতায় অংশ নেয়া ছড়াকারগণ স্বরচিত ছড়ার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে করণীয় সম্পর্কিত বিষয়বস্তু তুলে ধরেন। পরে তাদের মধ্য থেকে ১০ জন ছড়াকাকে সেরা ছড়াকার হিসেবে নির্বাচন করা হয় এবং ‘সেরা দশ’র ক্রেস্ট তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও কথাশিল্পী আকবর হোসেন, কমিটির সদস্য বনমালী পাল ও মকসুদার রহমান মুকুল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ