• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাজীপুর-খুলনা সিটি নির্বাচনে অংশ নিবে বিএনপি

বিএনপির মহাসচিব বলেছেন, ‘আমরা দলীয় ফোরামে আলোচনা করে আগামী ১৫ মে অনুষ্ঠিত হতে যাওয়া গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেব। দলের জ্যেষ্ঠ নেতারা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন আজকের বৈঠকে।’

এর আগে আজ সন্ধ্যা ৭টার দিকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আসন্ন দুই সিটি করপোরেশন নির্বাচনে দলের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মো. শাজাহান, বরকত উল্লাহ বুলু, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবেদীন ফারুক, হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ও শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ