• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রাম ইউনিয়ন পরিষদ ফোরাম’র কমিটি ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি, ৩ এপ্রিল: কুড়িগ্রামে ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) কুড়িগ্রাম জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে ঘোষিত নতুন কমিটির সভাপতি হলোখানা ইউপি চেয়ারম্যান মো: উমর ফারুক ও সাধারণ সম্পাদক কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান মো: রেদওয়ানুল হক দুলাল।
সোমবার বিকালে কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি মো: জাফর আলী। ইউনিয়ন পরিষদ ফোরম’র কেন্দ্রীয় সভাপতি মো: মাহবুবুর রহমান টুলু। সদর উপজেলার হলোখানা ইউপি চেয়ারম্যান মো: উমর ফারুক এর সভাপতিত্বে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
সভায় সর্বস্মতিক্রমে হলোখানা ইউপি চেয়ারম্যান মো: উমর ফারুককে সভাপতি, কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান মো: রেদওয়ানুল হক দুলালকে সাধারণ সম্পাদক, উলিপুর ধামশ্রেণী ইউপি চেয়ারম্যান মো: রাখিবুল হাসান সরদারকে সাংগঠনিক ও রাজারহাট ইউপি চেয়ারম্যান এনামুল হককে কোষাধ্যক্ষ করে ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) কুড়িগ্রাম জেলা শাখার নবগঠিত কমিটি ও অন্যান্য সদস্যবৃন্ধের নাম ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ