• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সরকারি কাজে গভডটবিডি ব্যবহার বাধ্যতামূলক

সিসি নিউজ: সরকারি কাজে আর জি-মেইল, ইয়াহুসহ অন্যান্য যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ‘গভ ডট বিডি (gov.bd)’ ঠিকানা যুক্ত ই-মেইল ব্যবহার বাধ্যতামূলক করে ‘সরকারি ই-মেইল নীতিমালা-২০১৮’এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারি অফিসগুলোতে আমরা ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে বিভিন্ন করেসপন্ডেন্ট (চিঠিপত্র পাঠানো) করি। সেটা করা যাবে না। সরকারি ডোমেইনের নিজস্ব ই-মেইল অ্যাড্রেস নিয়ে করেসপন্ডেন্ট করতে হবে, যেটা গভডটবিডি (gov.bd)। গভডটবিডি অ্যাকাউন্ট অনেকেরই আছে। সেই অ্যাকাউন্ট থেকেই করেসপন্ডেন্ট করতে হবে।

তিনি আরো বলেন, নীতিমালাটি অনুমোদন হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দাপ্তরিক কাজে অন্যান্য যোগাযোগ মাধ্যম (জিমেইল, ইয়াহু, আউটলুক ) ব্যবহার করতে পারবে না।

তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারী দুটি করে ই-মেইল আইডি খুলতে পারবেন। সেক্ষেত্রে একটি হবে তার পদবি দিয়ে এবং অন্যটি নাম দিয়ে। তবে যোগাযোগের ক্ষেত্রেও আইডি দুটি দুই ধরনের কাজে ব্যবহার করতে হবে তাদের। সরকারি কাজে গোপনীয়তা রক্ষা ও সাইবার নিরাপত্তার কথা চিন্তা করে এই নীতিমালা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ