• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে রেল লাইন হতে যুবকের দ্বি-খন্ডিত লাশ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় রেল লাইন হতে আরিফুল ইসলাম ভাদ্দি (২৪) নামের এক যুবকের দ্বি-খন্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলার ডোমার-চিলাহাটি রেল লাইনের বসুনিয়াপাড়া পুলেরপাড় হতে সৈয়দপুর জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে। সে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোগড়া বসুনিয়াপাড়া এলাকার আহমেদ আলী ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ভারী দা বা ছুরির আঘাতের ক্ষত রয়েছে। হয়তো তাকে মেরে রেল লাইনে ফেলে রাখা হয়েছে। নিহতের বাবা আহমেদ আলী বলেন, আমার ছেলে সোমবার রাত সাড়ে ৮ টার দিকে প্রতিদিনের ন্যায় বাড়ির পার্শে¦ ধান ক্ষেতে সেচ দেওয়ার জন্য যায়। রাত ১১ টা পর্যন্ত সে বাড়ি ফিরে না আসায় তাকে সেচ পাম্প ঘরে গিয়ে দেখি সেখানে তালা। অনেক খোঁজাখুজির পর সেখান হতে প্রায় দুই শত গজ দুরে রেল লাইনের উপর আমার ছেলের দ্বি-খন্ডিত লাশ পড়ে থাকতে দেখতে পাই। কিন্তু তার মাথা ও শরীরের বিভিন্ন স্থনে কাটা ক্ষত রয়েছে। হয়তো তাকে কেউ মেরে ফেলে রেল লাইনের উপর ফেলে রেখে পালিয়ে গেছে। সৈয়দপুর জিআরপি থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা মঙ্গলবার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠিয়েছে। তিনি জানান, অনেক সময় টেনে কাটা যাওয়ার সময় পাথরের আঘাতে কাটা যাওয়ার মতো ক্ষত হয়। ময়না তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ