• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ১৯ স্কুলছাত্রসহ নিহত ২১

Accidentআর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের সিন্ধু প্রদেশে একটি স্কুল ভ্যানের সঙ্গে মালবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ শিক্ষার্থীসহ অন্তত ২১ জন নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছে। তাদেরকে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জিও নিউজ জানিয়েছে, বুধবার করাচির ২৭০ কিলোমিটার উত্তরে নাওয়াবশাহর কাছে কাজী আহমেদ লিংক সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় স্কুল ভ্যানটি সম্পূর্ণ ধুমড়ে মুচড়ে যায়।

নিহত শিক্ষার্থীদের সবাই দৌলতপুরের ব্রাইট ফিউচার স্কুলের পরীক্ষার্থী ছিল। শিক্ষার্থীরা স্কুলবাসে চড়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় এই দুর্ঘটনায় ঘটে। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতক ট্রাকটির চালককে গ্রেফতার করেছে। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ