• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

টঙ্গীতে ট্রেন লাইনচ্যুত: নিহত ৪

আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর নতুনবাজার এলাকায় ঢাকা-জয়দেবপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির এসআই মো. রাকিবুল ইসলাম জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি টঙ্গীর নতুনবাজার এলাকায় পৌঁছলে পেছনের ৪টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ঘটনাস্থলেই ৪ জন মারা যান। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

পরে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠান। হতাহত কারো নাম-পরিচয় জানা যায়নি।

টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মো. পারভেজ হোসেন জানান, ট্রেন লাইনচ্যুত হয়ে আহত ৫ জনকে ঢাকা রেফার্ড করা হয়েছে। ১২ জনকে এ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর লাইন বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তর ও দক্ষিণ বঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম জানান, রেলওয় পয়র্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আরিফুজ্জামানকে প্রধান করে গঠিত এই কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ