• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাণীশংকৈলে ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত

ঠাকুরগাঁও: জেলার রাণীশংকৈল পৌরশহরের টিচার্স লাইব্রেরির সামনে মঙ্গলবার দুপুরে আলেক জান্ডার আলেক (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত করেছে সাজিদ হোসেন নামে আরেক ছাত্রলীগ নেতা।
জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাজিদ হোসেন ও নবগঠিত রাণীশংকৈল পৌর ছাত্রলীগের সভাপতি আলেক জান্ডার আলেকের সঙ্গে বিরোধ চলছিল। আলেক ব্যক্তিগত কাজে পৌরশহরের টিচার্স লাইব্রেরির সামনে গেলে সাজিদ তাকে ছুরিকাঘাত করে। কমিটি গঠন নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আহত আলেককে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করা হলে আশংকাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। এদিকে আলেকের বাবা আরিফুর রহমান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। সেই সঙ্গে অভিযুক্ত সাজিদ হোসেনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ