• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে আদালতের নথি পরিবর্তন মামলায় গ্রেফতার ৩

সিসি নিউজ, ২৩ এপ্রিল: অর্থের বিনিময়ে আদালতের নথি পরিবর্তনের মামলায় নীলফামারীতে আদালতের কর্মচারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নীলফামারী সহকারী জজ আদালতের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ইসমাইল হোসেন, আইনজীবী সহকারী আবুল কাশেম ও স্থানীয় ডাক বিভাগের কর্মচারী তছলিম উদ্দিন।
মামলার বিবরণে জানা যায়, নীলফামারী ডাক বিভাগের অর্থ আতœসাতের ঘটনায় দুদক বাদী হয়ে মামলা দায়ের করে। দুদকের দায়ের করা জিআর-৮৭/০৫ মামলায় পাঁচ জনকে এবং জিআর ৯৭/০৫ মামলায় সাতজনকে আসামী করা হয়।
মামলার দীর্ঘ শুনানীর পর বিজ্ঞ আদালত উপরোক্ত দুটি মামলাতেই পাঁচ আসামীকে অভিযুক্ত করে চার্জ গঠন করেন। পরবর্তী সময়ে গ্রেফতারকৃত আসামীগন অর্থের বিনিময়ে দুই আসামীর নাম বাদ দিয়ে অপর তিন আসামীর নামে অভিযোগ করে তিন বিচারকের স্বাক্ষর জাল করে কৌশলে পূর্বের নথি পরিবর্তন করে পরিবর্তিত নথি সংযোজন করেন।
এ ঘটনায় সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত নাজির সোহেল শাহ বাদী হয়ে ইসমাইল হোসেনকে আসামী করে গত ১৯ এপ্রিল নীলফামারী সদর থানায় একটি মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ