• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গ্যাস লাইনে বিস্ফোরণ, বাবাও চলে গেলেন

সিসি নিউজ, ২৬ এপ্রিল: রাজধানীর মিরপুরে গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে তিন জনই চলে গেলেন না ফেরার দেশে। এর আগে ছেলে এবং তার মায়ের মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় বাবা মারা গেছেন। আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মানিক মিয়া (৩৫) মারা যান। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মানিক মিয়ার মৃত্যু হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাত ১২টার দিকে পল্লবীর ১১ নম্বর সেকশনের ৪ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির নিচতলায় গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হন। দগ্ধরা হলেন- মানিক মিয়া (৩৫), তার স্ত্রী মিনা (২৮) ও তাদের ৭ মাসের ছেলে সন্তান তামীম।

রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এর মধ্যে শিশু তামিমকে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন। বুধবার দুপুরে মিনা বেগম মারা যান। বাবা মানিক মিয়ার আজ বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ