• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আরো দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনে অনুমতি প্রদান

সিসি নিউজ, ২৬ এপ্রিল: দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ১০১টিতে। বৃহস্পতিবার নতুন দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়ে প্রতিষ্ঠাতাদের চিঠি দিয়ে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

অনুমোদন পাওয়া বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং। আর শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন বি এম শামসুল হক।

এক সপ্তাহ আগে খুলনায় খান বাহাদুর আহ্ছানউল্লাহ বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীতে আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে দুটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া হয়েছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, সরকারের শেষ বছরে আরও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেয়ার তোড়জোড় চলছে। এর মধ্যে ময়মনসিংহ, পটুয়াখালী, ঢাকার সেনপাড়া পবর্তা, মুন্সিগঞ্জ, সিলেট, চাঁদপুরসহ আরও কয়েকটি এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি অনেক দূর এগিয়েছে। এগুলোর প্রতিটির পেছনে রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ