• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গ্রাহকের ১০ কোটি টাকা নিয়ে উধাও দিশা গ্রুপ

সিসি ডেস্ক, ২৮ এপ্রিল: মিরপুরের দারুস সালামে দেড় শতাধিক গ্রাহকের প্রায় ১০ কোটি টাকা মেরে লাপাত্তা দিশা গ্রুপ। গাড়ি কিনতে কম সুদে ঋণ দেয়ার কথা বলে গ্রাহকের আমানত জমা নেয় তারা। প্রতারকদের বিরদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
দিশা গ্রুপ একটি আর্থিক প্রতিষ্ঠান। গাড়ি কিনতে আট শতাংশ হারে ঋণ দেয় এই প্রতিষ্ঠান। গাড়ির অর্ধেক দাম জমা দিলে বাকি টাকার ব্যবস্থা করতো তারা।
দেড় শতাধিক ব্যক্তি এই সুযোগ নিতে চেয়েছিলেন। তারাই প্রতারনার শিকার হয়েছেন। টাকা জমার চেকবই, রশিদ আর নানা প্রমাণ নিয়ে ঘুরছেন তারা।
ভুক্তভোগীরা বলছেন, কয়েকজনকে ঋণ দিয়ে গ্রাহকদের আস্থা অর্জনের ফাঁদ পাতে তারা। একেক জন জমা দেন এক থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত। ১০ কোটি টাকার বেশি জমা হলে গা ঢাকা দেয় প্রতিষ্ঠানটি। লাপাত্তা, প্রতিষ্ঠানের মালিক রেজাউল হক বিশ্বাসসহ সব কর্মকর্তা।
প্রতারকরা যাতে বিদেশে পালাতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা।

উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ