• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভালুকায় ট্রাকের সাথে বাসের ধাক্কা : নিহত ৪

ময়মনসিংহ, ০১ মে: ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে একটি বাস ধাক্কা দেওয়ায় ৪ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিডস্টোর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাস চালকের সহকারী রুবেল হোসেন (২৪), ময়মনসিংহ সদর উপজেলার ফারুক আহম্মেদ (২৮) ও ঈশ্বরগঞ্জ উপজেলার তোফায়েল আহম্মেদ (২৭)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রকিবুল হাসান বলেন, ‘সিডস্টোর বাজারসংলগ্ন এলাকায় রাস্তার পাশে একটি ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের ৪ যাত্রী নিহত হয়।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ