• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ইজিবাইক চালককে জবাই করে হত‌্যার চেষ্টা!

সিসি নিউজ, ০৪ মে: নীলফামারীর সৈয়দপুরে ইজিবাইক চালককে জবাই করে হত‌্যার চেষ্টার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আদানীমোড়-লক্ষণপুর সড়কে ওই ঘটনা ঘটে। সূজন (৩০) নামে ওই ইজিবাইক চালকের বাড়ী শহরের নীচু কলোনী এলাকায়।

সূত্র মতে, রাবেয়া মোড় থেকে যাত্রীবেশে ৪ ছিনতাইকারী সূজনের ইজিবাইকে ওঠে। তারা শহরের বিভিন্ন স্থান ঘুরে লক্ষণপুর যাওয়ার জন‌্য ওই পথে যায়। গারার ডাঙ্গার পুলিশ বক্সের কাছে পৌছালে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা তার গলায় চাকু দিয়ে আঘাত করে ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় চালক সূজনের আত্মচিৎকারে বিপরীত দিক থেকে আসা অন‌্য ইজিবাইকের কারনে ছিনতাইকারী তাকে ফেলে পালিয়ে যায়। এ সময় লোকজন ঘটনাস্থলে এসে গুরুতর আহত সূজনকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয‌্যা হাসপাতালে ভর্তি করায়। কিন্তু তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাৎক্ষনিক কর্তব‌্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ